পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর রিজিয়নসমূহের বিভিন্ন জোনের উদ্যোগে ০১ থেকে ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত স্থানীয় জনগণের মাঝে বিনামূল্য চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান, শিক্ষাসামগ্রী বিতরণ, কৃষি উপকরণ প্রদান এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এই সকল কার্যক্রমের আওতায় উপকৃত হন।
পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
