ঢাকারবিবার , 15 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ইউপি চেয়ারম্যানের সাথে বিএনপি নেতার ছবি ভাইরাল, এলাকায় তোলপাড়

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
নভেম্বর 15, 2026 3:47 অপরাহ্ন
Link Copied!

62

মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার অন্যতম আসামি ও হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুলায়মান খানের সাথে হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১৭ আগস্টের একটি ঘটনার প্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০২৩) অনুযায়ী শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈনুল হক খান বাদী হয়ে ১৮ ও ১৯ আগস্ট তারিখের নথিপত্রের ভিত্তিতে (মামলা নং ৩৬৫১/৯/১০) ৫৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলাটি রুজু করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সুলায়মান খান।

সম্প্রতি মামলার সেই আসামি ইউপি চেয়ারম্যান মো. সুলায়মান খানের সাথে হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদ খানের ঘনিষ্ঠ অবস্থানের একটি ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ভাইরাল হওয়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় একাধিক নেতাকর্মী ও সচেতন মহল জানান, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন এবং মামলার শিকার হয়েছেন, তাদের সাথে এমন সখ্যতা দুঃখজনক। সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামির সাথে ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতার এমন অবস্থান দলের আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত হেনেছে বলেও মন্তব্য করেন অনেকে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য পাওয়া যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।