ঢাকারবিবার , 15 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে অফিসার ও ফোর্সদের ব্রিফিং

মো: সাকিব হাসান:
নভেম্বর 15, 2026 8:49 অপরাহ্ন
Link Copied!

34

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের উদ্যোগে এ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার। এ সময় তিনি দায়িত্বরত সকল পুলিশ সদস্যকে নির্ধারিত সময়ের পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে পূর্ণাঙ্গ ড্রেসরুল মেনে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হওয়ার এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।
নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ সুপার বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি বা কোনোভাবে অসদুপায় অবলম্বনে সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাকরিপ্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী সকল ধাপে যারা ভালো করবে, কেবল তারাই চূড়ান্তভাবে নিয়োগ পাবে। তাই প্রার্থী ও তাদের অভিভাবকদের কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার জন্য বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৬, ১৭ ও ১৮ নভেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রার্থীদের শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সকাল ৮টার পূর্বেই নারী ও পুরুষের জন্য নির্ধারিত পৃথক লাইনে মাঠে প্রবেশ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, কলম ও পরিধেয় বস্ত্র ব্যতীত অন্য কোনো সামগ্রী মাঠে নিয়ে যাওয়া যাবে না এবং সেগুলো নির্ধারিত স্থানে জমা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১) মোছাঃ শাহিনা আক্তারসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।