ঢাকাবৃহস্পতিবার , 29 অক্টোবর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৬ বোতল এস্কাফ সহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
অক্টোবর 29, 2026 5:39 অপরাহ্ন
Link Copied!

19

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় এবং দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ্ ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখের তত্ত্বাবধানে জীবননগর থানায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
​অভিযানকালে জীবননগর থানার এসআই (নিঃ) শোভন দাস সঙ্গীয় ফোর্সসহ আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখ বেলা ১১:৩৫ ঘটিকায় জীবননগর বাজারস্থ নারায়নপুর মোড়ে সীমান্ত ইলেকট্রনিক্স দোকানের সামনে পাকা রাস্তার ওপর এক বিশেষ অভিযান পরিচালনা করেন।
​অভিযানে ১। মোঃ মোস্তাহিদুল ইসলাম @ রিয়াদ (৩৩), পিতা- আঃ রউফ মুন্সী, মাতা- শাহনাজ পারভীন, সাং- মির্জাপুর, ডাকঘর- হাজরাপুর, থানা ও জেলা- মাগুরা সদর (এ/পি: ইছাখাদা বাজার সংলগ্ন শাহানা খাতুনের বাড়ির ভাড়াটিয়া, থানা ও জেলা- মাগুরা সদর)-কে আটক করা হয়।
​তার হেফাজত থেকে একটি পুরাতন কালো রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি (Apache RTR 160 CC) মোটরসাইকেলের বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে নিম্নলিখিত আলামত উদ্ধার করা হয়:
​৪৬ (ছেচল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf (ওজন: ৪৬০০ গ্রাম, আনুমানিক মূল্য: ৪৬,০০০ টাকা)।
​মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল।
​চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।