ঢাকাবৃহস্পতিবার , 29 অক্টোবর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী রাজনীতি ও আদর্শ নেতৃত্বের গুরুত্ব অপরিসীম: প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ

আবু তালহা তোফায়েল:
অক্টোবর 29, 2026 8:35 অপরাহ্ন
Link Copied!

23

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ২টায় সিলেট নগরীর শিবগঞ্জস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আবু তালহা তোফায়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের পরিচালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সহসভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী। তিনি বলেন, ইসলামী রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা রক্ষা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। কুরআন-সুন্নাহর আদর্শে অনুপ্রাণিত হয়ে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মানুষের অধিকার নিশ্চিত করা ইসলামী রাজনীতির অন্যতম লক্ষ্য।

নেতৃত্বের গুণাবলি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দেশের খ্যাতিমান লেখক ও গবেষক মাওলানা মাহবুব সিরাজী। তিনি বলেন, একজন আদর্শ ইসলামী রাজনৈতিক নেতার মধ্যে ইখলাস, তাকওয়া, সততা, আমানতদারি, প্রজ্ঞা, সাহসিকতা ও দায়িত্ববোধ থাকা জরুরি। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করা, ভিন্নমতের প্রতি ন্যায়সংগত আচরণ করা এবং কথার সঙ্গে কাজের মিল রাখাই প্রকৃত নেতৃত্বের পরিচয়। নেতৃত্ব মানে শুধু দায়িত্ব গ্রহণ নয়; বরং সেই দায়িত্ব যথাযথভাবে পালন ও জবাবদিহি নিশ্চিত করা।

কর্মশালা শেষে তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতা তিনজনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রশিক্ষণের নোট সংরক্ষণ করে পরবর্তী এক মাসের মধ্যে আরও তিনজনকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সহসভাপতি আব্দুল্লাহ হোসাইন ও আব্দুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক নাবিল মাহমুদ, সহসম্পাদক ইকরামুল হক জাবের ও আব্দুল্লাহ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর, প্রশিক্ষণ সম্পাদক হাবিব আহমদসহ জেলা ও আওতাধীন বিভিন্ন ইউনিটের শতাধিক প্রশিক্ষণার্থী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।