ঢাকাশনিবার , 14 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
নভেম্বর 14, 2026 9:16 অপরাহ্ন
Link Copied!

36

চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং পুলিশি সেবার মানোন্নয়নে সামাজিক অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে চুয়াডাঙ্গার সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শনিবার ১৪ নভেম্বর বিকাল ৪ টার দিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

সভায় চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ, জনবান্ধব পুলিশিং এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সুধী সমাজের প্রতিনিধিরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি জনাব মোঃ রেজাউল করিম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের মূল লক্ষ্য হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবাপ্রত্যাশী মানুষের জন্য একটি জনবান্ধব, পেশাদার ও দায়িত্বশীল পুলিশি ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে সুধী সমাজসহ জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন তিনি।

সভায় উপস্থিত সুধী সমাজের প্রতিনিধিরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।