ঢাকাশনিবার , 14 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে গাজীপুরে জাকের পার্টির বর্ণাঢ্য দাওয়াতী র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 14, 2026 9:10 অপরাহ্ন
Link Copied!

36

আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং উপলক্ষে গাজীপুর জেলার গাজীপুর সাংগঠনিক সদর উপজেলায় জাকের পার্টির উদ্যোগে বর্ণাঢ্য দাওয়াতী র‍্যালি অনুষ্ঠিত।

জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরী (রহঃ) ছাহেবের পবিত্র বেছালত (ওফাত) স্মরণে আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৭ ইং তারিখে ফরিদপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হবে।

আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং-এর দাওয়াত সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাকের পার্টি গাজীপুর জেলার গাজীপুর সাংগঠনিক সদর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য দাওয়াতী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত র‍্যালিতে জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।