ঢাকারবিবার , 11 অক্টোবর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে ডিবির নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর 11, 2026 5:46 অপরাহ্ন
Link Copied!

71

শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড শিবরামপুরে ডিবি পুলিশ পরিচয়ে পুলিশের হাতে আটককৃত আসামি কে ছাড়িয়ে আনার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।জানা যায়,গত ১১ আগষ্ট রাত সাড়ে ১০টার সময় শিবরামপুর এলাকার কাঁচি ফকিরের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে মোখলেস খান ওরফে কাঁচি ফকিরের ছেলে মোঃ রবিন খান(৩৩)এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেওড়াতলি বড়বেতান এলাকার খোকন খানের ছেলে রবিন খান(৩৬)কে ৮২পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬২০ টাকাসহ আটক করেন শ্রীনগর থানা পুলিশ।পুলিশ হতে ছাড়িয়ে আনার কথা বলে ডিবি পরিচয়ে নবাবগঞ্জ উপজেলার বেনুখালী গ্রামের আলামিনের মোবাইল দিয়ে অপর প্রান্তে ডিবি পরিচয়ে থাকা ইমনের সাথে ফোনে কথা বললে, রবিনের স্ত্রীকে আলামিনের নিকট ৫০ হাজার টাকা দিয়ে দিতে বলেন,এর পর তিনি মাদকসহ আটক হওয়া আসামি রবিন কে থানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্হা করবেন।তার কথা মত আলামিন কে ৫০ হাজার টাকা দেন তিনি পরবর্তী তে বুঝতে পারেন তারা প্রতারকের খপ্পরে পড়েছেন।রবিনের স্ত্রী আলামিনের মায়ের সাথে যোগাযোগ করলে,উল্টো তার ছেলেকে গুম করা হয়েছে বলে মামলা করার হুমকি দেন তার মা।পরবর্তী তে রবিন কারাগার হতে জামিনে এসে তাদের সাথে যোগাযোগ করলে,টাকা দিতে অস্বীকার করেন।খোঁজ নিয়ে জানা যায়,আলামিন টাকা হাতিয়ে বিয়ে করে এলাকা হতে পালিয়ে যান।ডিবি পরিচয় দেওয়া ইমনের দেশের বাড়ি ময়মনসিংহ হলেও আলামিন এর বোন ময়না কে বিয়ে করে উক্ত এলাকায় বসবাস করে আসছিলেন।

এ ব্যপারে ডিবি পরিচয়ধারী ইমনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।