ঢাকারবিবার , 18 অক্টোবর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সভা করার অভিযোগ

শ্রীনগর প্রতিনিধি:
অক্টোবর 18, 2026 8:50 অপরাহ্ন
Link Copied!

6

শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রাজনৈতিক সভা করার অভিযোগ পাওয়া গেছে।১নং বাড়ৈখালী ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য মোঃ বাহারুল ইসলাম বাহারের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।জানা যায়,গত বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর)বিকেল ৪ ঘটিকায় মদনখালী উচ্চ বিদ্যালয়ের ভিতর প্রাঙ্গলে তিনি এ সভা করেন।বিদ্যালয়ের মাঠ বা হলরুমে রাজনৈতিক সভা-সমাবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।সরকারি নির্দেশনা অনুযায়ী,শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলের ভেতর কোনো ধরনের রাজনৈতিক দলের কার্যক্রম বা নির্বাচনী প্রচারণার সভা করা যায় না।বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী,সরকারি বা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও প্রাঙ্গণ দলীয় প্রচারণায় ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনকারী ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ বাহারুল ইসলাম বাহার উক্ত উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি।অভিযোগ আছে,স্বৈরাচার আওয়ামী লীগ আমলে তিনি উক্ত বিদ্যালয়ের সভাপতি পদে আসীন থাকলেও জুলাই পরবর্তীতে তার অনৈতিক প্রভাব খাটিয়ে ফের বিদ্যালযটির সভাপতি নির্বাচিত হন।

মদনখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা জানান,বাড়ৈখালী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও মদনখালী উচ্চ বিদ্যালয় গর্ভনিং বডির সভাপতি,মোঃ বাহারুল ইসলাম বাহারের মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।