ঢাকামঙ্গলবার , 10 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ৮ সংস্থার যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 10, 2026 9:23 অপরাহ্ন
Link Copied!

23

কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে আটটি সংস্থার সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের মোট ১৯৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার মামলা নং-৬৯, তারিখ ২৫ এপ্রিল ২০২৫-এর দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ কামাল হোসেন (৩২)-কে গ্রেফতার করা হয়। তিনি শালবাগান ক্যাম্প-২৬-এর ই/২ ব্লকের বাসিন্দা।

অন্যদিকে, ক্যাম্পের অভ্যন্তরে সরকারি জায়গা জবরদখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় জারি করা সরকারি নির্দেশ অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে দণ্ডবিধির ১৮৮ ধারায় বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ক্যাম্প-২৫-এর কেফায়েত উল্লাহ (৩০), ক্যাম্প-২৬-এর আনিস খান (২২), নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের কেফায়েত উল্লাহ (১৯) এবং ক্যাম্প-২৬-এর আকাইদুল মোস্তফা (২০)। তাঁদের যথাক্রমে তিন মাস, দুই মাস, এক মাস ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া ক্যাম্পের অভ্যন্তরে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ক্যাম্প-২৪-এর মোহাম্মদ ছব্বির (২৮)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।