সার্কভুক্ত ৭ দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে: নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে বড় বার্তা
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থার দিক থেকে সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দেশের সব মানুষের জন্য শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে। সংসদ সদস্যদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় কমিউনিটিভিত্তিক ও পারিবারিক পর্যায়ে নিরাপদ পানির ব্যবস্থা সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শিরীন সুলতানার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের কোনো কোনো এলাকায় নিরাপদ পানির সুবিধা ৭৪ শতাংশ, আবার কোনো এলাকায় ৮৮ শতাংশ। এসব ক্ষেত্রে শতভাগ লক্ষ্য অর্জনে সরকার...
39
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থার দিক থেকে সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, দেশের সব মানুষের জন্য শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে। সংসদ সদস্যদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় কমিউনিটিভিত্তিক ও পারিবারিক পর্যায়ে নিরাপদ পানির ব্যবস্থা সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শিরীন সুলতানার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের কোনো কোনো এলাকায় নিরাপদ পানির সুবিধা ৭৪ শতাংশ, আবার কোনো এলাকায় ৮৮ শতাংশ। এসব ক্ষেত্রে শতভাগ লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। কমিউনিটি ও পরিবারভিত্তিক নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।