চুয়াডাঙ্গায় ‘ই-জেনারেল সার্টিফিকেট আদালত’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় ‘ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার উদ্যোগে এবং এটুআই-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার। কর্মশালায় ডিজিটাল পদ্ধতিতে জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে পরিচালনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব লুৎফুন নাহার দিনব্যাপী কর্মশালার বিভিন্ন সেশন ও হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং...
25
চুয়াডাঙ্গায় ‘ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার উদ্যোগে এবং এটুআই-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার। কর্মশালায় ডিজিটাল পদ্ধতিতে জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে পরিচালনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব লুৎফুন নাহার দিনব্যাপী কর্মশালার বিভিন্ন সেশন ও হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।