ঢাকাসোমবার , 9 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সবুজ ছায়ায় সমৃদ্ধির বার্তা: খাগড়াছড়ি বন বিভাগে নতুন বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে মোঃ তারিকুল ইসলামের যোগদান

Link Copied!

5

পার্বত্য জেলা খাগড়াছড়ির বনাঞ্চল রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী সুরক্ষায় নতুন গতিশীলতা আনতে খাগড়াছড়ি বন বিভাগে বিভাগীয় বন কর্মকর্তা (DFO) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অভিজ্ঞ ও কর্মঠ বন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। তাঁর এই যোগদানকে জেলার বন ও পরিবেশপ্রেমী মহল এবং সংশ্লিষ্ট সুশীল সমাজ একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।

​যোগদান করার পরপরই তিনি বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা, পাহাড়ের অবৈধ দখল ও বৃক্ষ নিধন রোধ এবং বনের ঐতিহ্য ফিরিয়ে আনতে কঠোর ও যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ তারিকুল ইসলাম এর আগে দায়িত্ব ফরিদপুর সামাজিক বন বিভাগে পালনকালে তাঁর সততা, কর্মদক্ষতা ও পরিবেশবান্ধব ভূমিকার জন্য বেশ প্রশংসিত হয়েছেন। তাঁর এই নেতৃত্বে খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলের বনসম্পদ সুরক্ষার পাশাপাশি বন্যপ্রাণী ও হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।

​যোগদানের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, খাগড়াছড়ির জীববৈচিত্র্য

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।