সবুজ প্রকৃতি রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় তাঁর আন্তরিকতা, সাহসিকতা এবং জনবান্ধব কার্যক্রম স্থানীয় মহলে দারুণ প্রশংসিত হয়েছে।
বনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বেদখল হওয়া বনভূমি উদ্ধারে তিনি সবসময় কঠোর ও আপসহীন ভূমিকা পালন করে আসছেন। একই সাথে বনের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণকে সচেতন করার ক্ষেত্রেও তিনি অনন্য নজির স্থাপন করেছেন। বনায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তাঁর সরব উপস্থিতি তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করছে।
সম্প্রতি সরকারি অগ্রাধিকারমূলক ও বিভিন্ন সামাজিক বৃক্ষরোপণ কার্যক্রমে তাঁর গতিশীল নেতৃত্ব বিশেষভাবে নজর কেড়েছে। বনের ভেতরে অবৈধ দখলদারিত্ব রোধ, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় তাঁর সময়োপযোগী পদক্ষেপে দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ এলাকায় পরিবেশগত ভারসাম্য সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
পেশাগত দায়িত্ব পালনের বাইরেও তাঁর মায়াবী ও মিশুক ব্যবহারের কারণে এলাকার সাধারণ মানুষ ও বনকর্মীদের মাঝেও তিনি বেশ জনপ্রিয়। বনের সুরক্ষা নিয়ে কথা হলে তিনি সবসময় জানান, “প্রকৃতি ও বন বাঁচলে তবেই আমাদের ভবিষ্যৎ বাঁচবে। সরকারি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করা আমাদের নৈতিক কর্তব্য।”
রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়ার মতো সৎ, দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তারা সরকারি দায়িত্বে এভাবেই মুন্সিয়ানা বজায় রাখলে দেশের বন সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে—এমনটাই মনে করছেন সচেতন মহল।
