ঢাকামঙ্গলবার , 24 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগ দিলেন ৩০তম বিসিএসের কানিজ ফাতেমা

Link Copied!

40

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা*

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে সদ্য যোগদান করেছেন কানিজ ফাতেমা। তাঁর যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

জনাব কানিজ ফাতেমা ৩০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২০১২ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।