ঢাকারবিবার , 22 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব খাসি সেং কুটস্নেম সোমবার

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:
নভেম্বর 22, 2026 11:58 অপরাহ্ন
Link Copied!

25

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জি মাঠে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে এই উৎসব।

খাসিয়া বর্ষপঞ্জি অনুসারে এবার ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করবেন এ সম্প্রদায়ের মানুষ। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে প্রতিবছর ২৩ নভেম্বর এই বর্ষবিদায় অনুষ্ঠান পালন করে আসছেন খাসিয়ারা। উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জিতে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন। উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিথি ও পর্যটকদের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

উৎসব উপলক্ষে মাগুরছড়া ফুটবল মাঠের এক পাশে বাঁশের খুঁটি এবং সুপারি গাছের পাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মূল আলোচনা সভার মঞ্চ। মাঠজুড়ে বসবে ঐতিহ্যবাহী পণ্যের মেলা ও বিভিন্ন সামগ্রীর স্টল। সকালে খাসিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উৎসবে যোগ দেবেন।

নতুন প্রজন্মের কাছে খাসিয়া সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় সংস্কৃতি, ঐতিহ্য ও খেলাধুলা তুলে ধরতে রাখা হয়েছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী পোশাকে নারী শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশনা, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা, তীর-ধনুক চালানো, গুলতি নিক্ষেপ এবং পান গুছানোর প্রতিযোগিতা। পাশাপাশি নিজস্ব ভাষায় গান পরিবেশনের মধ্য দিয়ে অতিথিদের আনন্দিত করবেন শিল্পীরা।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্যমতে, ‘সেং কুটস্নেম’ শব্দের বাংলা অর্থ খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠীর মানুষ এই অনুষ্ঠান পালন করে আসছেন। তবে বাংলাদেশে ২০১১ সাল থেকে এটি বড় পরিসরে উদযাপিত হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।