ঢাকাশনিবার , 21 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ২

মহেশপুর প্রতিনিধি:
নভেম্বর 21, 2026 8:31 অপরাহ্ন
Link Copied!

39

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপি’র নায়েব সুবেদার মো. ভূইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবি। এ সময় সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রেজাউলের পানের বরজের দক্ষিণ পাশ দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—বরিশালের আগৈলঝাড়া থানার বারপাইকা গ্রামের বাদলচন্দ্র দফাদারের ছেলে বাসুদেব সরকার (৪১) এবং বানারীপাড়া থানার মরিচবুনিয়া গ্রামের সুনীল পারের ছেলে কমলেশ পার (১৯)।
বিজিবি আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।