যুক্তরাষ্ট্রের শিকাগোতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির উদ্বোধন করা হয় ২২ নভেম্বর স্থানীয় সময় দুপুরে, ঐতিহাসিক উইলিস টাওয়ারের সামনে।
সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির উদ্বোধন করেন শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
