ঢাকাবৃহস্পতিবার , 2 জুলাই 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
জুলাই 2, 2026 10:56 অপরাহ্ন
Link Copied!

214
বিদ্যুপৃষ্টে হয়ে প্রাণ হারিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামের  মুজাহিদ আলমের ছেলে লুৎফর রহমান কাওসার (৩০) নামের এক তরুণ।
  ২ জুলাই  (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
 কাওসারের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে  শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের সংস্পর্শে আসেন লুৎফর রহমান কাওসার। মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
 প্রতিবেশীরা জানান, কাওসার অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের যুবক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।