আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে জাকের পার্টি ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল, রমনা ও পল্টন থানা শাখার যৌথ উদ্যোগে এক আজিমুশ্বান ইসলামী জলসা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
জলসায় উপস্থিত বক্তারা মহাপবিত্র বিশ্ব উরস শরীফের আধ্যাত্মিক তাৎপর্য, ইসলামের মহান আদর্শ এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণে করণীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা করেন। একইসঙ্গে বক্তারা জাকের পার্টির মূল আদর্শ, উদ্দেশ্য ও জনকল্যাণমুখী কর্মসূচি সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ব উরস শরীফ–২০২৭ সফল, সুশৃঙ্খল ও সার্থক করার লক্ষ্যে দলটির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত ইসলামী জলসা ও কর্মী সভায় ঢাকা মহানগর দক্ষিণ জাকের পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, মতিঝিল, রমনা ও পল্টন থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ জনসাধারণ উপস্থিত ছিলেন।
