সিলেট বন বিভাগের অধীন সারী রেঞ্জের বন ও বন্যপ্রাণী রক্ষায় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন ফরেস্ট রেঞ্জার ও অফিস রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহ আলম ইসলাম। বন বিভাগের দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর গতিশীল নেতৃত্ব, সততা এবং জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সারী রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল ও জীববৈচিত্র্য সুরক্ষায় এক ইতিবাচক পরিবর্তন এসেছে।
যোগদানের পর থেকেই বন জবরদখল, অবৈধ গাছ কাটা এবং বনাঞ্চলের ভেতর দিয়ে বেআইনি কার্যক্রম প্রতিহত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন মোঃ শাহ আলম ইসলাম। তাঁর দূরদর্শী দিকনির্দেশনা ও ফরেস্ট কর্মীদের নিয়মিত টহলের কারণে বনের মূল্যবান সম্পদ রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। স্থানীয় বন অপরাধীরা কোণঠাসা হয়ে পড়েছে এবং বনের জমি জবরদখলমুক্ত করার ক্ষেত্রে তার সাহসী পদক্ষেপ প্রশংসিত হয়েছে।
শুধু বন রক্ষা নয়, সামাজিক বনায়ন এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় তিনি বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করে বনের গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন সচেতনতামূলক সভা ও কার্যক্রম পরিচালনা করছেন এই কর্মকর্তা। বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষায় তাঁর সময়োপযোগী পদক্ষেপে বনের পশুপাখিরাও নিরাপদ আশ্রয়ের সুযোগ পাচ্ছে।
মোঃ শাহ আলম ইসলাম কেবল একজন কড়া প্রশাসকই নন, বরং স্থানীয় জনসাধারণের সাথে বন বিভাগের সুসম্পর্ক বজায় রাখতে তিনি অত্যন্ত আন্তরিক। বন রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়মিত মতবিনিময় করেন। তাঁর এই জনবান্ধব কর্মপদ্ধতি সারী রেঞ্জ এলাকায় বন বিভাগের প্রতি মানুষের আস্থা ও সম্মান অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।
পরিবেশ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং অর্পিত দায়িত্বের প্রতি সর্বোচ্চ সততা প্রদর্শন করে মোঃ শাহ আলম ইসলাম আজ সারী রেঞ্জ এলাকার বনাঞ্চল রক্ষার এক নির্ভরযোগ্য অভিভাবকে পরিণত হয়েছেন। তাঁর এ ধরনের কর্মতৎপরতা দেশের সামগ্রিক বন ও পরিবেশ রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
