ঢাকাসোমবার , 5 অক্টোবর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গুণিজন সম্মাননা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর 5, 2026 4:27 অপরাহ্ন
Link Copied!

28

শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ পেয়েছেন মৌলভীবাজারের পাঁচ গুণীজন।

রোববার (৪ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ বছর সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সম্মাননা পেয়েছেন প্রফেসর মামুনুর রশীদ, আবৃত্তিতে রোকসানা আক্তার, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনে মো. মশিউর রহমান রিপন, চলচ্চিত্রে চৌধুরী শামসুল আরেফীন এবং যন্ত্রসংগীতে মো. রুবেল মিয়া।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)।

আয়োজনে স্থানীয় বিশিষ্ট সাংস্কৃতিজন, গুণী ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।