ঢাকাTuesday , 30 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে বাসের ধাক্কায়  বৃদ্ধার মৃত্যু 

Link Copied!

37
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাউরভাগ এলাকায় বাসের ধাক্কায় শ্যামলা রানী দাস (৮২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা সদর  উপজেলার পূর্ব সাধুহাটি এলাকার মৃত অমর দাসের স্ত্রী।
 স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার-শেরপুর সড়কের বাউরভাগ এলাকার ‘মিনারা’ নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন শ্যামলা রানী। এ সময় ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ‘লন্ডন এক্সপ্রেস’ ব্যান্ডের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে চাপা দেয়। বাসের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তা’র মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার আওতাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই ঘা’ত’ক বাসটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই মর্মান্তিক ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, মৌলভীবাজার-শেরপুর সড়কে প্রায়শই দূরপাল্লার বাসগুলো অতিরিক্ত গতিতে চলাচল করে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ পথচারীদের। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের আরও কঠোর ভূমিকার দাবি জানিয়েছেন তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।