ঢাকাSaturday , 27 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

Link Copied!

28

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির অতিরিক্ত বরাদ্দের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

শনিবার (২৭ জুন) আয়োজিত এ কর্মসূচিতে তিনি একটি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দেন। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলন জোরদার করতে হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ,উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।