ঢাকাFriday , 26 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারের মায়ের জানাজায় শরীফুজ্জামান শরীফ

Link Copied!

24

ডিসি লুৎফুন নাহারের মায়ের জানাজায় শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লূৎফুন নাহারের মমতাময়ী মা কাজী রিজিয়া বেগমের জানাজার নামাজে অংশ নিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। শুক্রবার (২৬ জুন) বাদ আছর রাজবাড়ি জেলায় অনুষ্ঠিত জানাজায় তিনি উপস্থিত হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমার দাফন কার্য সম্পন্ন করা হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী রিজিয়া বেগম ইন্তেকাল করেন। মরহুমার মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা শাখা গভীর শোক প্রকাশ করে। সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন মহলের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

জানাজা ও দাফন কার্যে চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসক লুৎফুন নাহারের স্বজন, প্রতিবেশিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।