ঢাকাTuesday , 23 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের মাঠ পর্যায়ের (৩য় দিনের) কার্যক্রম সম্পন্ন

Link Copied!

38

 

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে আজ ২৩ জুন ২০২৬ তারিখ সকাল ৮ টায়  চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এদিন Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পুরুষ প্রার্থীদের জন্য ১৫ বার পুশ-আপ, ১৫ বার সিট-আপ, ১৬০ পাউন্ড ড্রাগিং এবং ১২ ফুট রোপ ক্লাইম্বিং নির্ধারিত ছিল। অন্যদিকে নারী প্রার্থীদের জন্য ১০ বার পুশ-আপ, ১০ বার সিট-আপ, ১২০ পাউন্ড ড্রাগিং এবং ০৮ ফুট রোপ ক্লাইম্বিং নির্ধারণ করা হয়।

তৃতীয় দিনের ফিল্ড টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

Physical Endurance Test (PET) কার্যক্রম শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন  মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি। তিনি বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। শুধুমাত্র শারীরিক পরীক্ষাসহ অন্যান্য সকল পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী প্রার্থীরাই নিয়োগের জন্য বিবেচিত হবেন।

তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নিজ যোগ্যতায় চাকরি লাভ করবেন। তাই কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়তে তিনি পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় জানানো হয়, Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটক হতে এসএমএসের মাধ্যমে একটি লিংক পাঠানো হবে। উক্ত লিংকে প্রবেশ করে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে। তাই পরীক্ষার্থীদের মোবাইল এসএমএস, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্য এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।