ঢাকাMonday , 25 May 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান

Link Copied!

28

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানে আরও একটি অর্জনের সংযোজন হতে যাচ্ছে। দেশের স্পাইন সার্জারি অঙ্গনের পরিচিত মুখ ডা. মোঃ মাহমুদুল হাসান (পলাশ) এবার অংশ নিতে যাচ্ছেন বিশ্বের গুরুত্বপূর্ণ দুটি আন্তর্জাতিক স্পাইন সার্জারি সম্মেলনে। সেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

আগামী ২৭ মে তুরস্কে অনুষ্ঠিতব্য Global Spine Congress 2026-এ অংশ নেবেন ডা. মাহমুদুল হাসান। সম্মেলনে তিনি স্পাইন সার্জারির ওপর তিনটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন বলে জানা গেছে।

ডা. মাহমুদুল হাসান পলাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ সংযুক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন। ল

বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান স্পাইন সার্জন, গবেষক ও চিকিৎসাবিজ্ঞানীরা এই কংগ্রেসে অংশ নেবেন। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে গবেষণালব্ধ তথ্য উপস্থাপনকে দেশের চিকিৎসা খাতের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তুরস্কের সম্মেলন শেষে Asia Pacific Spine Society এবং Philippine Spine Society-এর আমন্ত্রণে ফিলিপাইনের সেবুতে অনুষ্ঠিতব্য ৩২তম বার্ষিক সায়েন্টিফিক মিটিংয়েও অংশ নেবেন তিনি। সেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্পাইন সার্জারিকে আরও উন্নত, নিরাপদ ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় ও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ডা. মাহমুদুল হাসান ২০০৬ সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। চিকিৎসা পেশায় দক্ষতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০১৯ সালে অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এরপর আন্তর্জাতিক পর্যায়ে একাধিক প্রশিক্ষণ, কোর্স ও ফেলোশিপ সম্পন্ন করে স্পাইন সার্জারিতে নিজেকে বিশেষভাবে দক্ষ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি ভারত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন।

২০২০ সালে ভারতের তামিলনাড়ুতে AO Trauma Course এবং আসামের গৌহাটিতে AO Spine Certificate Course সম্পন্ন করেন। ২০২২ সালে American College of Surgeons থেকে FACS (Fellow of the American College of Surgeons) স্বীকৃতি লাভ করেন, যা সার্জনদের জন্য আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি হিসেবে বিবেচিত।

২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অ্যাডভান্সড স্পাইন সার্জারি প্রশিক্ষণে অংশ নেন তিনি। একই বছর ভারতের আহমেদাবাদে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির হ্যান্ডস-অন প্রশিক্ষণও সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে ২০২৪ সালে সিঙ্গাপুরের National University Hospital-এ AO Spine Fellowship সম্পন্ন করেন। একই বছরে দিল্লিতে স্পাইন সার্জারি কোর্সেও অংশ নেন।

২০২৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে AO Spine Advanced Course সম্পন্ন করার পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত International MSS Scientific Congress-এ ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। একই বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার AIN Hospital-এ স্পাইন সার্জারিতে ফেলোশিপ লাভ করেন। পরে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত Minimally Invasive Lumbar Spine Workshop-এ অংশ নেন।

বর্তমানে দেশে আধুনিক ও মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির প্রসারে কাজ করছেন ডা. মাহমুদুল হাসান। চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে তার ধারাবাহিক অংশগ্রহণ ও গবেষণা কার্যক্রম বাংলাদেশের স্পাইন চিকিৎসাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।

তাদের মতে, আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশের একজন চিকিৎসকের সক্রিয় অংশগ্রহণ দেশের চিকিৎসা খাতকে বিশ্বদরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।