ঢাকাSunday , 24 May 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ যুবক আটক

Link Copied!

11

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ মো. বাপ্পি (২৭) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।  রোববার দুপুরে উপজেলার ডুগডুগি গ্রামের কলোনিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাপ্পি চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের একটি টহল দল ডুগডুগি গ্রামে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাকে থামার নির্দেশ দেয়। তিনি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবির কাছে স্বীকার করেছেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিকেল সাড়ে ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক আসামিসহ জব্দকৃত মোটরসাইকেলটি দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।