ঢাকামঙ্গলবার , 9 ডিসেম্বর 2025
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
ডিসেম্বর 9, 2025 5:49 অপরাহ্ন
Link Copied!

768
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কর্তৃক আয়োজিত ৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ১০ টায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিকতার পথে উদ্বুদ্ধ করা এবং সরকারি-বেসরকারি সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা;  নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, চুয়াডাঙ্গা;  মোঃ বজলুর রহমান, দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ; অধ্যাপক কামরুজ্জামান, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি; প্রফেসর সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা; স্কুল কলেজের কোমলমতি ছাত্রছাত্রীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।