ঢাকাসোমবার , 23 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:
নভেম্বর 23, 2026 2:50 অপরাহ্ন
Link Copied!

41

মৌলভীবাজার শহরের কোর্ট রোড, ক্লাব রোড ও পৌরসভা রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত । ২২ নভেম্বর (রোববার) মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন, ১.মিনহাজ মিয়া (২০): পিতা: হাওলাদার, বর্তমান ঠিকানা: চাঁদনীঘাট (কাচ্চী ডাইন), থানা: মৌলভীবাজার সদর, জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: দক্ষিণ রমজানপুর, থানা: কালকিনী, জেলা: মাদারীপুর। ২. মো. হক মিয়া (৪০): পিতা: মৃত মেহের আলী, বর্তমান ঠিকানা: আকিল মিয়ার ভাঙ্গারীর দোকান, থানা: মৌলভীবাজার সদর, জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: খয়শর, থানা: মিঠামইন, জেলা: কিশোরগঞ্জ। ৩. মো. রবিউল ইসলাম (২৪): পিতা: মৃত মাইদুল মিয়া, ঠিকানা: মোস্তফাপুর (কার্টুনীবাড়ী), থানা ও জেলা: মৌলভীবাজার। ৪. মো. শরিফুল ইসলাম (৪৫): পিতা: মো. মাহাতার হোসেন, বর্তমান ঠিকানা: বড়হাট (মতিন মিয়ার বাসা), থানা ও জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: করিমোল্যাপুর, ৬নং আউলিয়াপুর ইউনিয়ন, থানা: কোতোয়ালী, জেলা: দিনাজপুর। ৫. মো. খোকন মিয়া (২০): পিতা: মো. গেছ মিয়া, বর্তমান ঠিকানা: দিঘির পাড় (আনসার মিয়ার ভাড়াটিয়া), থানা: মৌলভীবাজার সদর, জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: চিতনা, থানা: নাসিরনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। ৬. ছবির মিয়া (৩৫): পিতা: মৃত আলম মিয়া, বর্তমান ঠিকানা: কুসুমবাগ (মতিন ম্যানেজারের ভাড়াটিয়া), থানা: মৌলভীবাজার সদর, জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: ইসলামপুর, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা।৭. মো. ফয়েজ মিয়া (৩৫): পিতা: সিদ্দিক মিয়া বর্তমান ঠিকানা: বড়হাট (রহিমের গ্যারেজ), থানা ও জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: দক্ষিণ সাংগর, থানা: বানিয়াচং, জেলা: হবিগঞ্জ। ৮. মো. সবুজ শেখ (৩৬): পিতা: মো. আতাহার শেখ, বর্তমান ঠিকানা: সাদিয়া কমিউনিটি সেন্টার এলাকা, থানা ও জেলা: মৌলভীবাজার। স্থায়ী ঠিকানা: পাতাবাড়ীয়া, থানা: মোরেলগঞ্জ, জেলা: বাগেরহাট।

​মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।