ঢাকারবিবার , 15 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মো: আলমগীর কবীর

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 15, 2026 8:59 অপরাহ্ন
Link Copied!

25

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে (১৬৭৯৫)। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) তারিখের এক প্রজ্ঞাপনে তাঁকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন। একই প্রজ্ঞাপনে গোপালগঞ্জ ও হবিগঞ্জ জেলাতেও নতুন জেলা প্রশাসক পদায়ন করা হয়েছে।

এদিকে, চুয়াডাঙ্গার বর্তমান জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।