ঢাকাবৃহস্পতিবার , 12 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ সুরক্ষা ও বনভূমি উদ্ধারে আপোসহীন এক আলোর দিশারী: রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া

মো: সাকিব হাসান; প্রধান প্রতিবেদক:
নভেম্বর 12, 2026 10:57 পূর্বাহ্ন
Link Copied!

18

সবুজ প্রকৃতি রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় তাঁর আন্তরিকতা, সাহসিকতা এবং জনবান্ধব কার্যক্রম স্থানীয় মহলে দারুণ প্রশংসিত হয়েছে।

​বনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বেদখল হওয়া বনভূমি উদ্ধারে তিনি সবসময় কঠোর ও আপসহীন ভূমিকা পালন করে আসছেন। একই সাথে বনের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণকে সচেতন করার ক্ষেত্রেও তিনি অনন্য নজির স্থাপন করেছেন। বনায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তাঁর সরব উপস্থিতি তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করছে।

​সম্প্রতি সরকারি অগ্রাধিকারমূলক ও বিভিন্ন সামাজিক বৃক্ষরোপণ কার্যক্রমে তাঁর গতিশীল নেতৃত্ব বিশেষভাবে নজর কেড়েছে। বনের ভেতরে অবৈধ দখলদারিত্ব রোধ, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় তাঁর সময়োপযোগী পদক্ষেপে দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ এলাকায় পরিবেশগত ভারসাম্য সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

​পেশাগত দায়িত্ব পালনের বাইরেও তাঁর মায়াবী ও মিশুক ব্যবহারের কারণে এলাকার সাধারণ মানুষ ও বনকর্মীদের মাঝেও তিনি বেশ জনপ্রিয়। বনের সুরক্ষা নিয়ে কথা হলে তিনি সবসময় জানান, “প্রকৃতি ও বন বাঁচলে তবেই আমাদের ভবিষ্যৎ বাঁচবে। সরকারি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করা আমাদের নৈতিক কর্তব্য।”

​রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়ার মতো সৎ, দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তারা সরকারি দায়িত্বে এভাবেই মুন্সিয়ানা বজায় রাখলে দেশের বন সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে—এমনটাই মনে করছেন সচেতন মহল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।