ঢাকামঙ্গলবার , 10 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দর্শনায় মাদক সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

দর্শনা অফিস:
নভেম্বর 10, 2026 9:17 অপরাহ্ন
Link Copied!

30

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক সেবনের অপরাধে মোঃ শরিফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ১০ নভেম্বর ২০২৬ রাত ১২টা ১০ মিনিটের দিকে দর্শনা থানার এসআই শেখ শাহীদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের সামনের পাকা রাস্তার ওপর থেকে শরিফুল ইসলামকে আটক করেন। আটককৃত শরিফুল ইসলাম ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশকার আলীর ছেলে।
গ্রেফতারের পর আসামিকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এর সামনে উপস্থাপন করা হলে আদালত তাকে উক্ত দণ্ডাদেশ প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।