ঢাকাশনিবার , 26 সেপ্টেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন ইউপি নির্বাচন: রানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর 26, 2026 5:54 অপরাহ্ন
Link Copied!

81

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মোঃ ফখরুল ইসলাম। ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতামত এবং স্থানীয় গণমানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে তিনি এই প্রার্থিতার কথা জানান।
​সম্প্রতি এক সংবাদ বার্তায় তিনি ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের নিকট দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
​বার্তায় মোঃ ফখরুল ইসলাম বলেন, “সোশ্যাল মিডিয়া ও মুঠোফোনে দেশে এবং প্রবাসে থাকা রানীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষ যেভাবে আমাকে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন, তাতে আমি গভীর কৃতজ্ঞ। আপনাদের এই বিপুল সাড়াই নির্বাচনে লড়ার ক্ষেত্রে আমার মূল সাহস ও ভিত্তি মজবুত করেছে।”
​তিনি আরও উল্লেখ করেন, নতুন প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় কোনো ভুলত্রুটি হলে তা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। একই সাথে জনগণের রায়ে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে ৬নং রানীগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
​উল্লেখ্য, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল ইসলাম রানীগঞ্জ ইউনিয়নের অপাসাধু (গন্ধর্ব্বপুর) গ্রামের বাসিন্দা। তার এই প্রার্থিতার ঘোষণায় ইউনিয়নজুড়ে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।