ঢাকামঙ্গলবার , 20 অক্টোবর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে শিরোনামহীন ভূয়া সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর 20, 2026 4:46 অপরাহ্ন
Link Copied!

18

সিরাজদিখানের চিত্রকোর্ট ইউপির গিরিনগর
এলাকায় জমির মালিকানার দন্ধকে কেন্দ্র করে শিরোনামহীন মানহানীর সংবাদ প্রচারে সুশীল সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানা যায়,গত ৯ ই অক্টোবর রোজ শুক্রবার ঢাকার নবাবগঞ্জ হতে পরিচালিত “ডিএনএ টাইমস” নামক একটি ফেসবুক পেইজ হতে আমি/আমাদের কে জড়িয়ে শিরোনামবিহীন একটি মিথ্যা সংবাদ প্রচার হয়,যা আমাদের দৃষ্টি গোচরে এসেছে।গিরিনগর জোনাকি সংসদের নামে এ জমি কখনোই ছিল না,এটা আমাদের পৈতৃক ওয়ারিশ সম্পত্তি,৬৪ বছর ধরে তারা নয় আমরাই দখলে ছিলাম।রাতের আঁধারে দখলের কথা বললেও মূলত তারাই আমাদের দখলীকৃত সম্পত্তি স্হানীয় গিরিনগর জোনাকি সংসদ ক্লাবের নাম ভাঙিয়ে মোঃ হিরুর সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টায় গত ২৪/৯/২৬ তারিখ রাত আনুমানিক ১১ ঘটিকায় ক্লাব মাঠের পাশের জমি জোর পূর্বক ভেকু দিয়ে কাঁটা শুরু করেন,স্হানীয় প্রশাসন কে অবগত করলে তারা কাজ বন্ধ করে দেন।সিরাজদিখান উপজেলার চিত্রকোর্ট ইউপির খারশুর ৬ নং মৌজার ১০১৪ নং আরএস খতিয়ান,দাগ নং-২০২৪ মোট ৮০ শতাংশ জমি হতে ক্রয় সুত্রে মোহাম্মদ হিরো পিতা,জুনাব আলী ৪৪ শতাংশ জমির মালিক ও দখলদ্বার থেকে হিরোর ওয়ারিশান ফেরদৌস,নাসির গং ৪৪ শতাংশ জমি হতে স্হানীয় বাবুল পিতা,চান্দু ফকিরের নিকট ১২ শতক জমি ২ লাখ ৬০ হাজার টাকা শতাংশ মূল্যে বিক্রয় করে তাদের দখল বুঝিয়ে দেন।এ মাঠ ঘিরে রহস্যের তথ্যটি হাস্যকর।আমার জমিতে আমি থাকবো এটাই স্বাভাবিক,তারা এখানে রহস্যের কি পেলেন।কোন মাঠ রক্ষার স্বার্থে নয়,ব্যক্তিস্বার্থে তারা অন্যায়ভাবে জমি ভেকু দিয়ে কেটে শ্রেণী পরিবর্তন করেন।আফসানা এনাম আশা উচ্চ শিক্ষিত এবং সম্ভান্ত পরিবারের মেয়ে,বর্তমানে তিনি মালয়েশিয়ার স্বনামধন্য সাইবারজায়া বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত,তিনি তার স্বামী বাঁধনের সাথে মালয়েশিয়াতে অবস্থান করছেন ,তাহলে প্রবাসে থেকে কিভাবে তারা কারও নাম বিক্রি করে চাঁপ তৈরি করবেন!শহিদুল ইসলাম উজ্জ্বল নিজে স্বৈরাচার দোসর,চিত্রকোর্ট ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য,সুলতান বেপারি কে তার পাশে বসিয়ে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন,সুলতান বেপারি আটক হলে তাকে ছাড়াতে ফাঁড়িতে তদবির করেন,যা জাতীয় দৈনিকে প্রকাশ পায়।জুলাই আন্দোলনে মৃদুলের বিরোধিতা করার বিষয় টি আজগুবি তথ্য বটে।শীর্ষ ভূমিদস্যু শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লা ও তার সিন্ডিকেটের দেওয়া তথ্য কোন রুপ যাচাই-বাছাই ছাড়া কিভাবে প্রচার করলেন তা আমাদের বোধগম্য নয়,অবশ্যই জাতির বিবেক হিসেবে দাবি করা গণমাধ্যমকেই তা পরিষ্কার করতে হবে,যদিও তারা কোন দায়িত্বশীল গণমাধ্যম নয় তথাপি সমাজে এমন নিকৃষ্ট মিথ্যাচার ছড়িয়ে কাউকে হয়রানি করা তাদের কাজ হতে পারেনা।উজ্জ্বল মোল্লা বর্তমানে মাঠ দখলের ভুয়া অভিযোগ এনে জোর পূর্বক এলাকাবাসীর স্বাক্ষর নিয়ে মসজিদের মাইকে আমাদের পরিবার কে একঘরে করার ঘোষণা দেন,তাদের দাবি এ পর্যন্ত তারা ৩ দফায় আমাদের কে সমাজচ্যুত করেছেন।আগে বা বর্তমানে তারা ঘোষণা দিয়ে আমাদের সাথে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মত অপরাধ করে আসছেন।প্রচারিত তথ্যে তাকে জমির দলিল,খতিয়ান,নামজারি ও দখল দেখে নিরপেক্ষ তদন্ত করে জমির প্রকৃত মালিকানা নির্ধারনের অনুরোধ করতে দেখা যায়,অথচ সিরাজদিখান থানা,সহকারী কমিশনার(ভূমি)সহ বিভিন্ন স্থানে আমাদের বৈধ কাগজ পত্র দেখাতে সক্ষম হলেও তারা কোন নথি দেখাতে না পেরে মনগড়া ভূয়া তথ্য ছড়িয়ে আমাদের মানহানি করাসহ নিত্য নতুনভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করে আসছে।সংবাদের একাংশে বর্তমান সরকারের সাবেক তথ্যমন্ত্রী বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোঃ জহির উদ্দিন খান স্বপনের নাম জড়িয়ে চরম ধৃষ্টতা প্রকাশ করেছেন ভূমিদস্যু চক্র,অতএব এমন ভিত্তিহীন,তথ্য প্রমান বিহীন সংবাদে আমি/আমাদের সকলের পারিবারিক,সামাজিক ও ব্যবসায়িকভাবে চরম সম্মান ক্ষুন্ন করা হয়েছে।আমি/আমরা উদ্দেশ্যমূলক এহেন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আমরা অচিরেই এমন মনগড়া তথ্য প্রচারের বিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহন করবো।

বিনীত নিবেদক,নাসির,কুদ্দুস ও ফেরদৌস,৩ নং ওয়ার্ড,চিত্রকোর্ট ইউপি,পোঃপাউসার, উপজেলাঃসিরাজদিখান জেলাঃ মুন্সিগঞ্জ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।