বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন এই বর্ষীয়ান রাজনীতিককে দেখতে যান তিনি। এ সময় রুহুল কবির রিজভী টুকুর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকরা তাকে মন্ত্রীর চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ আপডেট সম্পর্কে অবহিত করেন।
হাসপাতাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় নেতারা সবাই মিলে এই নেতার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
