ঢাকাবুধবার , 2 সেপ্টেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কর্তব্য পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর তিন সদস্যের শাহাদাত

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর 2, 2026 1:38 অপরাহ্ন
Link Copied!

191

৩১ আগস্ট ২০২৬ (সোমবার) রাত আনুমানিক ২১:৩৫ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফ (QRF – Quick Response Force)-এর দায়িত্ব পালনকালে বিমান বাহিনীর ৭ জন সদস্যকে বহনকারী একটি জিপ মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়।

​দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর অন্যান্য সদস্যগণ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা-তে নিয়ে যান। সিএমএইচ-এর কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশ বিমান বাহিনীর ৩ জন সদস্যকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​দুর্ঘটনায় শাহাদাতবরণকারী বিমান বাহিনী সদস্যগণ:

  • ​ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ
  • ​কর্পোর‌্যাল মনিরুজ্জামান পিয়াস
  • ​এলএসি মোঃ জুবাইদুল ইসলাম

​উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ বিমান বাহিনীর অপর ৪ জন সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহে ইন এইড টু সিভিল পাওয়ার (In Aid To Civil Power)-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অদ্যাবধি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রীবৃন্দের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে নিরলস দায়িত্ব পালন করে চলেছেন।

​সামরিক মর্যাদায় নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড

​অদ্য ০১ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) বিকাল ০৫:৩০ ঘটিকায় ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় মরহুমদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।

​জানাজা নামাজে অংশগ্রহণ করেন:

  • ​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
  • ​সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি

​এসময় সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি মরহুমদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়া অনুষ্ঠানে প্রাক্তন বিমান বাহিনী প্রধানগণ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মরহুমদের পরিবারের সদস্যগণ এবং বিমান বাহিনীর অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​জানাজা শেষে মরহুমদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বিমান বাহিনীর প্রতিনিধিদলের তত্ত্বাবধানে যথাযথ সামরিক মর্যাদায় তাঁদের দাফনকার্য সম্পন্ন করা হবে।

​বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে বীর এই সদস্যদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সাথে দুর্ঘটনায় আহত সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।