ঢাকাThursday , 2 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Link Copied!

7

দিনাজপুর সদরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

এই কর্মসূচির ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনাজপুর জেলার সদর উপজেলার তফিউদ্দীন মেমোরিয়্যাল হাই স্কুল, উপশহর, দিনাজপুর এ বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা,তেতুল, আমলকি, জারুল, বাতাবি লেবু, কামরাঙ্গা, জয়তুন বেল, ইপিল ইপিল, মেহগনি ও দেশী নিমসহ মোট ৩৫০ টি ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

কর্মসূচির শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধসহ দেশ গঠনে তাঁর অবদান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র উত্তরণে ভূমিকার কথা স্মরণ করেন। এর পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, চারা রোপণের পর গাছের সঠিক পরিচর্যা, সার প্রয়োগ এবং সেচ প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ প্রফেসর মোঃ হাসানুজ্জামান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মোফাজ্জল হোসেন দুলাল
প্রশাসক, দিনাজপুর জেলা পরিষদ
সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.বখতিয়ার আহমেদ কচি, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি । উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আবু তারিক এস এ সিদ্দিকী। আরোও উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মাহফুজ বাজ্জাজ, মহাপরিচালক গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ মোঃ ফারুক হোসেন, উপ-পরিচালক বিএডিসি ঠাকুরগাঁও, ইঞ্জিনিয়ার আবু সাঈদ বাদশা। আরোও উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: শেখ সাদেক আলী, ড্যাব দিনাজপুরের সাধারণ সম্পাদক ডা: মো: জিয়াউল হক, ডা: মোঃ শফিউল হক, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান ফারুক, কৃষিবিদ হুমায়ুন কবির কৃষিবিদ আবু সাঈদ মিঠুন, কৃষিবিদ আবুল হায়াত মো: শাহজালাল, কৃষিবিদ আতিক প্রাণিসম্পদ কর্মকর্তা সরফরাজ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হোসেন, রায়হান আলী, রফিকুল ইসলাম মান্না, হুমায়ুন কবির, উপ পরিচালক গোলাম সরোয়ার ডি এই, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মনোয়ার হোসেন

এ ছাড়া সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সকল ছাত্র-ছাত্রী এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।