ঢাকাMonday , 6 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন আটক

Link Copied!

4

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই ) রাত ২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এ অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পাথিলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুল ইসলাম ( ৪০), এখন গ্রামের মৃত মহর শেখের ছেলে মিলন ( ২৭), তার ভাই কুরবান শেখ (৪৫), মৃত মইনুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫), আবুল হোসেনের ছেলে বাচ্চু মিয়া (৪০), সুটিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে খন্দকার ইসমাইল হোসেন (৫০), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মালিতার ছেলে শামসুল হক মালিতা ( ৬০), নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাসিব হোসেন (২৮) ও বাঁকা গ্রামের মৃত সুবব গাজীর ছেলে আব্দুল জব্বার (৪৭)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি )সোলায়মান শেখ ঘটানো সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।