ঢাকাMonday , 6 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা সদর থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ সুপার – মোহাম্মদ রুহুল কবীর খান

Link Copied!

35

 

চুয়াডাঙ্গা সদর থানা কম্পাউন্ডে  ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১টা৩০ মিনিটে  চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণ করেন  মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পুলিশ সুপার মহোদয়, গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম, চুরি-ডাকাতি প্রতিরোধ ও অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত থানায় অবহিত করার বিষয়ে নির্দেশনা দেন।

তিনি চৌকিদার ও দফাদারদের উদ্দেশ্যে বলেন, গ্রাম পুলিশ হলো তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। জনগণের সাথে সমন্বয় রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে অগ্নিকাণ্ড, বন্যা, অস্বাভাবিক মৃত্যু, দাঙ্গা-হাঙ্গামা, চুরি-ডাকাতি, মাদক, সন্দেহজনক চলাফেরা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে থানায় সংবাদ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন  মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা;  অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা;  মো: সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা;  হিমন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা;  মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গাসহ থানার অন্যান্য অফিসারগণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।