ঢাকাMonday , 6 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

Link Copied!

12

চুয়াডাঙ্গার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের আবাসন, খাদ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে বন্দিদের জন্য মানবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন।

সোমবার (৬ জুলাই) জেলা কারাগার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক কারাগারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি কারাগারের বিভিন্ন অবকাঠামো ও সেবামূলক কার্যক্রমও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা কারাগারের জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম, জেলার (ভারপ্রাপ্ত) মনির হোসেন এবং জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।