“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে বর্ণাঢ্য র্যালি, ফলজ ও বনজ গাছের চারা এবং ঋণ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন স্থান ঘুরে পূণরায় সেখানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
