ঢাকাThursday , 2 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন: চুয়াডাঙ্গাসহ সারা দেশে কর্মসূচি পালন

Link Copied!

20

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে বিস্তৃতভাবে পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বেধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিং এর মাধমে এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনও সরাসরি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিল।

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী নজরুল বর্ষের কর্মসূচির সূচনা করা হয়।

এরই অংশ হিসাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।সংশ্লিষ্টরা জানান, ২ জুন থেকে ৪ জুন তিনদিন এই অনুষ্ঠান চলবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিটি কবিতা, গান আমাদের অনুপ্রেরণা জোগায়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন সাংস্কৃতিক জাগরণের সূচনা হয়েছে এবং নজরুলের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নতুন প্রেরণা জোগাচ্ছে। এই প্রেরণা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। নজরুলবর্ষে সারা বছরব্যাপী সরকার ঘোষিত নানা কর্মসূচি পালন করবে জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে স্মারক ডাকটিকিট এবং কর্মসূচির লোগো উন্মোচন করেন। তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এ ছাড়া অনুষ্ঠানে দেশের নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা অংশগ্রহণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।