চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এর সার্বিক দিকনির্দেশনায়
জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোলায়মান শেখ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সেকেন্দার আবু জাফর সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আজ ৩ জুলাই ২০২৬ তারিখ সকাল ৮টা৩০ মিনিটে জীবননগর থানাধীন ধোপাখালী গ্রামস্থ জনৈক মোঃ আয়নাল এর গোডাউনের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ নুরুল (২২), পিতা-মোঃ মহিদুল, মাতা-নুরজাহান, ২। মোছাঃ খাদিজা (৪৫), পিতা-মৃত বদর উদ্দিন মন্ডল, স্বামী-মোঃ আলেক, উভয় সাং-আন্দুলবাড়ীয়া মীরপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদের হেফাজত থেকে ২৩১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ইসকাপ সিরাপ উদ্ধার পূর্বক জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
