ঢাকাFriday , 3 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় এক রাতেই ৪ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে কৃষক

Link Copied!

28

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠে থেকে বৈদ্যুতিক সেচযন্ত্রের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এক রাতেই কৃষকদের ৪টি ট্রান্সফরমার চুরি হওয়ায় চলতি মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ( ২ জুলাই) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে যাদবপুর গ্রামের মৃত আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে আবু জাফরের সেচ পাম্পের তিনটি ট্রান্সফরমার এবং একই ইউনিয়নের কয়া গ্রামের আনার আলীর সেচ পাম্পের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, সকালে মাঠে গিয়ে তারা সেচ পাম্পের ট্রান্সফরমারগুলো দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। পরে খোঁজাখুঁজির পর নিশ্চিত হন যে দুর্বৃত্তরা রাতের আঁধারে ট্রান্সফরমারগুলো চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, ট্রান্সফর্মার চুরি হওয়া বিষয়টি উদ্বেগ জনক। এ বিষয়ে থানায় আমরা এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।