ঢাকাSaturday , 6 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা পুনাক সভানেত্রী কর্তৃক পুলিশ পার্কে অবস্থিত পুনাক বিক্রয় কেন্দ্র পরিদর্শন

Link Copied!

10

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গার সভানেত্রী মিসেস শাহরীমা ফেরদৌস তমা ও পুনাকের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ শনিবার ৬ জুন ২০২৬ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিটে  চুয়াডাঙ্গা পুলিশ পার্কে অবস্থিত পুনাক বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

পুনাক সভানেত্রী পরিদর্শনকালে বিক্রয় কেন্দ্রের সার্বিক কার্যক্রম, পণ্যের প্রদর্শন ও বিক্রয় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং বিক্রয় কেন্দ্রের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পুনাকের সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উৎসাহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মিসেস ফাহমিদা ইসলাম তমা, সহ-সভানেত্রী, পুনাক, চুয়াডাঙ্গা; মিসেস সাইয়েদা জান্নাত, সাধারণ সম্পাদিকা, পুনাক, চুয়াডাঙ্গা; মিসেস মিথিলা ফারজানা জিনিয়া, কোষাধ্যক্ষ, পুনাক, চুয়াডাঙ্গাসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

পুনাক সভানেত্রী আশা প্রকাশ করেন যে, গৃহীত উদ্যোগসমূহ বাস্তবায়নের মাধ্যমে পুনাক বিক্রয় কেন্দ্রের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।