ঢাকাFriday , 26 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় সড়কে অবৈধভাবে বালু রাখায় দায়ে ১ লক্ষ টাকা জরিমানা, বালু জব্দ

Link Copied!

9
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শমসেরনগর সংযোগ সড়কের কনিমুড়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এর রাস্তার ওপর অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
 বৃহস্পতিবার (২৫ জুন ) পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় দায়ী ব্যক্তিকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে রাখা বালু জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সরকারি সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।