মৌলভীবাজার শহরের চৌমূহনা চত্বরে সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের সময়,শিশু রামিসা ধর্ষণ ও হত্যা সহ শিশু নির্যাতনের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার শাখা কর্তৃক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার শাখার অর্থ সম্পাদক খিজির মোহাম্মদ জুলফিকারের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন, জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার শাখার সভাপতি এডভোকেট ড. মোঃ আবু তাহেরের সভাপতিত্বে আরও বক্তব্যে রাখেন, টাউন ( দেওয়ানি) মসজিদের পেশ ইমাম সৈয়দ আব্দুল মুহিত, সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার সমশাদ,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মকবূল হোসেন খান, বুরহান উদ্দিন সোসাইটির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জাতীয় মানবাধিকার সোসাইটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট, আব্দুল আলীম, জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক, দেওয়ান মোনাকিব চৌধুরী, জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার শাখার নির্বাহী সদস্য সাংবাদিক মুক্তাদির হোসেন ও মামুনুর রশীদ মসু প্রমূখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, দেশের আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, শিশু রামিসার ওপর নারকীয় পৈশাচিক নির্যাতন ও পরবর্তীতে হত্যায় দেশ আজ স্তম্ভিত। নিসংশ এই ঘটনায় দেশের প্রত্যেকটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। যদি এই ধরনের নিসংশ নির্যাতন ও হত্যার বিচার দশ বছর লেগে যায়, সেটা আর বিচার থাকেনা। তাই কাল বিলম্ব না করে তড়িৎ সময়ের ভেতরে রামিসা হত্যা কান্ডের বিচার করতে হবে। এবং দেশের সকল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
