বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। রোববার ২৪ মে বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৩ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ। নির্বাচিত ৩৩ জনের মধ্যে নারী ৫ জন এবং পুরুষ ২৮ জন। উল্লেখ্য, গত ১৬ মে ২৪৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। রোববাড সকাল থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অভিভাবকসহ সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়। এসময়...
20
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার ২৪ মে বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৩ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ।
নির্বাচিত ৩৩ জনের মধ্যে নারী ৫ জন এবং পুরুষ ২৮ জন।
উল্লেখ্য, গত ১৬ মে ২৪৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। রোববাড সকাল থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অভিভাবকসহ সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোঃ শহিদুল হক মুন্সী এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।