বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণে কক্সবাজারের কলাতলীতে এলপিজি পাম্পের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজারের কলাতলী আদর্শ গ্রাম সংলগ্ন এলপিজি পাম্পে রাত ১০টা ২০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই এলপিজি পাম্পের আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। উক্ত অগ্নিকান্ডের ঘটনা দৃষ্টিগোচর হওয়া মাত্র বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার ফায়ার ফ্লাইট এর অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ০১টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে। বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ফ্লাইটের পাশাপাশি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়ে জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা...
248
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজারের কলাতলী আদর্শ গ্রাম সংলগ্ন এলপিজি পাম্পে রাত ১০টা ২০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই এলপিজি পাম্পের আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। উক্ত অগ্নিকান্ডের ঘটনা দৃষ্টিগোচর হওয়া মাত্র বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার ফায়ার ফ্লাইট এর অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ০১টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে। বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ফ্লাইটের পাশাপাশি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়ে জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।